ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২৩, ০২:০৮

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মালবোঝাই চলন্ত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ মার্চ) ভোরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং নেত্রকোণার মদন উপজেলার চাঁনগাও গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ওই স্থানে পৌঁছে মোলবোঝাই একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের যাত্রী মাওলানা আবদুস ছাত্তার ও মাওলানা সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা কাঁচামাল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, পিকআপটি আটক হলেও চালক পলাতক রয়েছেন।

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২