নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৪

সময় ট্রিবিউন

নোয়াখালীতে একাধিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় তৈরী পাইপগান,২টি কার্তুজ,১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা।  

গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক,একটি পাইপগান,১ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।  

এমএএম/



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ