কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক

মনির হোসেন, মোংলা | ৬ অক্টোবর ২০২২, ০২:২৩

সংগৃহীত

১৭৭ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি টহল দল। ৪ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রুপসা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

৫ অক্টোবর বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন রুপসার একটি টহলদল গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রুপসা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৭৭ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক কারবারির নাম মো. দুলাল মোল্লা (২৫)। তিনি খুলনার নতুন বাজার লঞ্চঘাট এলাকার বাসিন্দা।

আটক মাদককারবারি দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত ইয়াবাসহ আটক মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর