উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি যুথীকে রাজশাহী মহানগর যুবলীগের অভিনন্দন

শামসুল ইসলাম, রাজশাহী | ৬ অক্টোবর ২০২২, ০২:১৯

সংগৃহীত

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুলা'র সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী এ্যাড.নাহিদ সুলতানা যুথী।

উত্তরবঙ্গ আইনজীবী সমিতির নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগ। ৫ অক্টোবর রাজশাহী মহানগর যুবলীগের এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।

অভিনন্দন বার্তায় বলা হয়েছে, উত্তরবঙ্গ আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতির সম্মতিতে অন্যান্য নির্বাচন কমিশনারগণ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে এ্যাড.নাহিদ সুলতানা যুথি'র নাম ঘোষণা দেন। ঘোষণা কালে নির্বাচন কমিশনারের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এ্যাড.তাজুল ইসলাম তাজ, সিরাজগঞ্জের এ্যাড.রায়হান মোর্শেদ, পাবনার এ্যাড.শহিদুল হাসান আলোক, চাঁপাইনবাবগঞ্জের এ্যাড.আব্দুর রশিদ, রাজশাহীর এ্যাড.গোলাম রাব্বানী, বগুড়ার এ্যাড.সামিউল ইসলাম প্রিন্স।

অভিনন্দন বার্তায় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু নব নির্বাচিত সভাপতি এড. নাহিদ সুলতানা যুথি'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অভিনন্দন জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ