নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২২, ০৫:১১

সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ ছকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলি গ্রামের ছকিনা মেম্বারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে খবর পেয়ে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। ডাকাতির ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের না হলেও পুলিশ ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

ভক্তভোগী সাবেক ইউপি সদস্য ছকিনা মেম্বারের বরাত দিয়ে ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সালাহ উদ্দিন বাচ্চু জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২জনের মুখোশধারী একদল ডাকাত তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুটে নেয়। পরে ডাকাত দল আনুমানিক বিশ মিনিট সময় অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর