নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০

সংগৃহীত

নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়, নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের মাঝে ৫ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়ি থেকে ১২জন নেতাকর্মীর মাঝে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার অতন্ত্র প্রহরী। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এ সময় তিনি উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব