যাত্রাবাড়ীতে পিতার হাতে পুত্র খুন

সালে আহমেদ, ডেমরা | ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৬

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল আদর্শবাগ আলী মোহাম্মদ খান রোডের একটি বাসায় আশরাফুল(২০) নামে এক যুবক খুন হয়েছে।

সোমবার সকালে যাত্রাবাড়ি থানা পুলিশ মাতুয়াইল আদর্শ বাগ এলাকার কামরুল হুজুরের ২য় তলার ভাড়াটিয়া আতাউর এর ফ্ল্যাট থেকে আশরাফুলের মৃতদেহ উদ্ধার করেছে। বাসার নীচ তলায় তার পিতার সাথে মুদি দোকানের ব্যাবসা করতেন।

প্রাথমিক ভাবে নিহতের মামা এ ঘটনায় পিতার উপর সন্দেহ পোষন করেন। নিহতের পিতা আতাউর রহমানের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। আতাউর রহমানের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে বিরোধ চলছিল।

এ কারণে ৪ সন্তানের মধ্যে একপুত্র ও দুই মেয়েকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়িতে থাকে।নিহত পুত্র আশরাফুল কে নিয়ে তার পিতা আতাউর রহমান এ বাসায় বসবাস করত। নিহতের মামা ঘটনা স্থলে এসে আলামত দেখার পর হত্যাকাণ্ড বলে দাবি করে। এবং তাদের পরিবারের ইতোপূর্বে ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা করে পিতা কর্তৃক পুত্র হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে বলেও জানান। পরকীয়ার বলিতে নিজ হাতে সন্তান কে খুনের ঘটনা পুলিশের জেরার মুখে ঘাতক পিতা পুত্রকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে প্লাস্টিকের দড়ির সাথে কারেন্টের তার জড়িয়ে শ্বাসরোধ করে ভোরের দিকে নিজ ঘরে পুত্রকে হত্যা করে ঘাতক আতাউর রহমান। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক পিতা আতাউর রহমান নিজ হাতে তার পুত্রকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর