কুমিল্লায় ১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম আটক

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২২

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল কাশেম সেলিম (৪৪) নামে এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত আবুল কাশেম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর (উজিরপুর) গ্রামের মৃত আলী আহাম্মদ এর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক রায়ে ১৯ বছর ২ মাসের সাজাসহ ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদন্ড রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, ‘চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই ইমরান হোসেন ও ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিলে তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের কোতয়ালী থানাধিন খাতুনগঞ্জ এলাকা থেকে রোববার রাতে ১৮টি মামলায় সাজাসহ মোট ২১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী আবুল কাশেম সেলিমকে গ্রেফতার করে। আটককৃত আসামী দীর্ঘ পনের বছর যাবৎ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর