ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০০

সংগৃহীত

নোয়াখালীল সুবর্ণচরে এক ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো.নুর উদ্দিন (৪৫) উপজেলার চরমজিদ গ্রামের গ্লোব বাজার এলাকার কোরবান আলী মাঝির ছেলে।

রোববার (২৫ সেপ্টম্বর) সকালে পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়াম্যান ঘাট সড়কের সেন্টার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম ফরহাদ (৩৭) অসুস্থ অবস্থায় গতকাল শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোববার সকাল ১০টার দিকে তাকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে জানাজা দিয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার সকাল পৌনে ১০টার দিকে ইউপি সদস্যের জানাজায় অংশ গ্রহণ করার জন্য উপজেলার সেলিম বাজার থেকে পূর্ব চরবাটা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয় নুর উদ্দিন। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়াম্যানঘাট সড়কের সেন্টার বাজার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় পৌঁছলে চেয়ারম্যান ঘাট গামী একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে একই দিন দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিষয়টি পুলিশকে কেউ অবহিত করেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর