ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৫

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক পৃথক তিনটি অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এবং গোমস্তাপুরের চৌডালায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর মতিহার থানার খড়খড়ির ভাটাপাড়া এলাকার বাদশার ছেলে বাবলু (২৪), গোদাগাড়ীর মাদারপুর গ্রামরে মনিরুল ইসলামের ছেলে কামরুল হাসান রিয়ন (১৯), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই’র নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত জাকির আলী’র ছেলে আলী হোসেন (২৪)। তাদের সাথে আরও দুজন শিশু রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার জানান; রাতে গোমস্তাপুরের চৌডালা ব্রীজের পাশ থেকে ১টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ বাবলু নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে বিশ্বরোড মোড় থেকে ৫০ গ্রাম হেরোইনসহ কামরুল হাসান রিয়নসহ আরও দুজন শিশু, সদরের বড়পুকুরিয়া গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ আলী হোসেন ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ও গোমস্তপুর থানায় পৃথক মামলা করা হয়ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ