ছাত্রীর সঙ্গে পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের আত্মহত্যা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯

সংগৃহীত

নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলার হাজিপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

মৃত শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও হাজিপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে ওই শিক্ষক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত আব্দুল্লাহ আলী কয়েক মাস আগে থেকে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। একসময় ছাত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মানসিক চাপ সামলাতে না পেরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন। 

বুধবার রাতে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন ওই শিক্ষক। পরে কয়েকজন  মিলে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর