দেবীগঞ্জে থ্রি হুইলার উলটে এসএসসি পরীক্ষার্থী নিহত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:১৯

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সাবেরুল ইসলাম সাগর নামে এক পরীক্ষার্থী নিহত হন। নিহত সাগর উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীর হাট এলাকার মজিবুল ইসলামের ছেলে। তিনি কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার ঢাঙ্গির হাট নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যাটারি চালিত থ্রি হুইলারে পরীক্ষা কেন্দ্র কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য তার আরো কয়েকজন সহপাঠীর সাথে রওনা দেন সাগর।

পথিমধ্যে কালীগঞ্জ মাটিয়ার পাড়া এলাকায় থ্রি হুইলারটি কাঁচা রাস্তায় বেঁধে রাখা ছাগলকে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে থ্রি হুইলারটি উলটে যায়। এই সময় সাগরকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। থ্রি হুইলারে থাকা ১০ জন পরীক্ষার্থীর মধ্যে চারজন গুরুতর আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. আফিয়া ফারজানা বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর