কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৯

সংগৃহীত

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, চালকসহ আহত ৩। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডের বেলতলীর তামজিদ সিএনজি পাম্পের সামনে ইকোনো বাস পেছন থেকে অটো রিক্সাকে ধাক্কা দিলে দুই যাত্রী যটনস্থলেই নিহত হয়। ময়নামতি আমতলী হাইওয়ে পুলিশের ওসি অকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমারান হোসেন (৩০)।

এতে অটোরিকশার চালক রঞ্জন আলি (৭০) সহ আরো দুই যাত্রী আহত হয়েছেন । অহত দুইজনের মধ্যে একজনের নাম রমজান আলি আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা সদরদক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ চৌধুরী জানান, সকাল পৌনে ৯ টায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর