গোপালগঞ্জে ভাই ও ভাতিজার মারপিটে ব্যবসায়ী নিহত

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

সংগৃহীত

গোপালগঞ্জে পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিবহন ব্যবসায়ী এনামুল হক ফুল মিয়াকে (৪৮) পিটিয়ে হত্যা করেছে আপন ভাই ও ভাতিজা। 

সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এনামুল হক ফুল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত লায়েক মোল্যার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো. নাসিরউদ্দিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নিহত এনামুল হক ফুল মিয়ার সাথে আপন ৫ ভাইয়ের সাথে মামলা চলে আসছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ ও কথাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুল হক ফুল মিয়াকে বেধড়ক মারপিঠ করে মারাত্মক আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর