মোংলায় ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০৭

সংগৃহীত

মোংলা বন্দর সচল রাখতে ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোংলা বন্দরের ইনারবারে চলমান ড্রেজিং প্রকল্পে বাঁধার সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে ও ড্রেজিং প্রকল্প চালু রাখার দাবীতে মানববন্ধন করেছেন বন্দরের মোংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এসোসিয়েশন।

এ দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোংলা বন্দর ট্রাফিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মোংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মোংলা বন্দর সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটনসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য ,সি এন্ড এফ কর্মচারী এসোসিয়েশনের সদস্য সহ শ্রমিক কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, কতিপয় ব্যক্তি পরিবেশের কথা বলে বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের চলমান কাজ বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছেন। এ চক্রটি এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মোংলা বন্দরকে অচল করে দেয়ার অপতৎপরতা চালাচ্ছেন। তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, মোংলা বন্দর যখন উন্নয়নের দিকে যাচ্ছে ঠিক তখন এ চক্রটি ড্রেজিং নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ এ বন্দর ব্যবহার করছেন ভারত, ভুটান ও নেপাল। তাই চলমান এ ড্রেজিং কার্যক্রম ব্যাহত হলে মোংলা বন্দর, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, রেললাইন, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল অচল হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তারা।

প্রয়োজনে বন্দর অচল করার হুশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন।


মোংলায় ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন আলী আজীম মোংলা (বাগেরহাট): মোংলা বন্দর সচল রাখতে ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দরের ইনারবারে চলমান ড্রেজিং প্রকল্পে বাঁধার সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদ সি এন্ড এফ কর্মচারী এসোসিয়েশনের সদস্য সহ শ্রমিক কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা বলেন কতিপয় ব্যক্তি পরিবেশের কথা বলে বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের চলমান কাজ বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছেন। এ চক্রটি এর আগেও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছেন। এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মোংলা বন্দরকে অচল করে দেয়ার অপতৎপর মোংলা বন্দর যখন উন্নয়নের দিকে যাচ্ছে ঠিক তখন এ চক্রটি ড্রেজিং নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ এ বন্দর ব্যবহার করছেন ভারত ভুটান ও নেপাল। তাই চলমান এ ড্রেজিং কার্যক্রম ব্যাহত হলে মোংলা বন্দর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র রেললাইন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল অচল হয়ে পড়বে বলে আশংকা প্রকাশ করেন তারা। প্রয়োজনে বন্দর অচল করার হুশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন। ## আলী আজীম মোংলা ০১৯২৫২৯৬৮২২ ১২/০৯/২২ইং মোংলা মানববন্ধন


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর