চেম্বারে রোগীকে ধর্ষণচেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৪

সংগৃহীত

হাসিবুল হাসান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটের আল-কারীম ইসলামী হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অভিযুক্ত চিকিৎসকক আটক করেন। এ ঘটনায় রোববার (১১ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়। দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  
 
রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট লেদুমোল্লা সড়কের ওই রোগী দীর্ঘ দুই বছর যাবত হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। শনিবার বিকেলে তিনি অসুস্থবোধ করায় আল-কারীম হাসপাতালের পূর্ব পরিচিত চিকিৎসক সবুজের কাছে যান। তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট দেওয়া হলে তিনি টেস্টগুলো সম্পন্ন করেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান। এ সময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে চেম্বার থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় রোগীর চিৎকারে মামাতো ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান।

পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে আটক করে করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, এ ঘটনায় রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর