পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬

সংগৃহীত

দৈনিক মানব কন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আব্দুল লতিফ ও প্রতিদিনের সংবাদের ঠাকুরগাঁও প্রতিনিধি জুনায়েদ কবির সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকাল ১১টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও ও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, জনকন্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এ এইচ লিটন, রাণীশংকৈল প্রেসক্লাবের মোবারক আলী, বিপ্লব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, মানবাধিকারকর্মী রোজী আকতার,পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি দেলওয়ার হোসেন দুলাল সরকার, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নূর নবী, খোলা কাগজ প্রতিনিধি বাদল হোসেন, হরিপুরের সাংবাদিক জয়নুল আবেদিন, আহত সাংবাদিক লিমনের মা লাকী বেগম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়।

সমাবেশে সাংবাদিকরা বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

অনতিবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আল্টিমেটাম সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা প্রদান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান সাংবাদিক নেতারা। সমাবেশে ঠাকুরগাঁও জেলা সহ ৫ উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর