নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারকের বিদায় সংবর্ধনা

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১১ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আয়েজ উদ্দিন এর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী'র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান সরকার।

জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী বলেন, ভালো কাজের মূল্যায়ন অবশ্যই হবে, আপনি যেখানেই থাকেন না কেন আপনার ভালো কাজের মাধ্যমেই আপনি বিকশিত হবেন। যেখানেই থাকুন না কেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের উচিৎ সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক বিদায়ী অতিথির উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

এর আগে অনুষ্ঠানের শুরতে বিদায়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ আয়েজ উদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর