সংসদ উপনেতা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় নগরকান্দায় সম্মেলন স্থগিত

এহসান রানা, ফরিদপুর | ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:৫২

সংগৃহীত

জাতীয় সংসদের উপনেতা ও আঃলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী শারীরিক ভাবে অসুস্থ থাকায় আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই পত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে নগরকান্দা থানা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেয়া হবে। এর আগে গত ১ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য , ২০১৪ সালে এই কমিটি গঠিত হয়।তারপর ২০১৯ সালের ১৬ নভেম্বর নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফরিদপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। নগরকান্দার এম এন একাডেমি স্কুল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহা ১১ নভেম্বর এক চিঠিতে ওই সম্মেলন স্থগিত করেছিলেন। কারণ হিসেবে তিনি দুই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে নগরকান্দার সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর বাবলু ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। এর তিন বছরের মাথায় এবার স্থগিত হলো নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর