প্রতিবন্ধী যুবতী ধর্ষণ: শ্রমিকলীগ নেতা গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১২

সংগৃহীত

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে মাহবুব হাসান রিতুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা মহল্লার মো. শরিফুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতীর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক যুবতীকে নানারকম প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তিপাড়া মহল্লার ওই যুবতী শারীরিক প্রতিবন্ধী। ওই যুবতীকে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বুধবার বিকেলে সদর মডেল থানায় মামলা দায়ের করেন যুবতীর মা।

মামলার বাদি প্রতিবন্ধী যুবতীর মা বলেন, মহানন্দা সেতু হতে নানারকম কৌশলে তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় এসে আমাদেরকে সব ঘটনা খুলে বলে। পরে এর বিচার নেয়ার জন্য থানায় মামলা করেছি। তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নেয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানে না। আমরা জানতে পেরেছি, সে এখানে গোপনে বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও নারী নিয়ে আনন্দ-ফূর্তি ও নানারকম অপকর্ম করে। একজন প্রতিবন্ধী যুবতীও যার কাছে নিরাপদ নয়। তার উপযুক্ত বিচার হওয়া উচিত।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, প্রতিবন্ধী যুবতীর মা ধর্ষণের মামলা দায়ের করলে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর