শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৩ টি ককটেল উদ্ধার: আটক ১

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৩ টি ককটেলসহ সিরাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটক সিরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হুজরাপুর মহল্লার জামাল উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কম্পানী কমান্ডার লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামস্থ কানসাট-ভোলাহাট সড়কের পাশে কলমুগাড়া বিল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বাথান ঘরে (ফসলের সময় কৃষকরে জন্য অস্থায়ী ভাবে করা ঘর) লুকিয়ে রাখা ৩৩ টি ককটেল পাওয়া যায়। ককটেল মজুদ করে রাখার অপরাধে, সিরাজুল ইসলামকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানিয়েছে আটক হওয়া সিরাজুল ইসলাম ককটেল এর কারবারের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে থানা পুলিশের কাছে আটককৃত সিরাজুলক হস্তান্তরের কথা জানিয়েছে র‌্যাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব