ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, আহত ২০

এহসান রানা, ফরিদপুর | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩

সংগৃহীত

ফরিদপুরে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড় সহ ২০ জন আহত হয়েছে। আহত সকলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

রণকাইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভদ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক মো শাজাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট এ রণকাইল উচ্চ বিদ্যালয় বনাম পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর মধ্যকার খেলাটি ফরিদপুর জিলা স্কুল এর অভ্যন্তরীণ পিছনের মাঠে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার পূর্বেই স্কুল মাঠের খেলোয়াড়দের বয়স নির্ধারণী যাচাই– বাছাই শুরু হয়। ঐ যাচাই– বাছাইতে বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর বেশ কয়েকজন খেলোয়াড় বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়াতে খেলায় হেরে যাবে বুঝতে পেরে স্কুল টিমের কয়েকজন শিক্ষক রণকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপরে অতর্কিতভাবে বহিরাগত হৃদয় সহ একাধিক ব্যক্তিরা ও বায়তুল মোকাদ্দম ইন্সটিটিউড স্কুলের জামাতপন্থী কয়েকজন শিক্ষক এ হামলা চালায়।

রণকাইল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া জানান, খেলা শুরু হওয়ার পূর্বে যাচাই – বাছাইতে পূর্বখাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইন্সটিটিউড এর কিছু খেলোয়াড় বয়সের কারণে বাতিল হয়ে যায়। ঐ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ও হেরে যাবার আশংক্ষায় আমাদের খেলোয়াড়দের উপরে হামলা চালিয়ে মাসুদ, মনিরুজ্জামান, সাঈদ খান, আবুল হোসেন (ছোট), আতিয়ার ফকির, সোহান সহ বিশজনকে গুরুতর আহত করে। আমি তাৎক্ষণিক ভাবে কোতয়ালী থানায় ফোন করলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করে।

তিনি আরো জানান, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর