ধার করা সন্তান দেখিয়ে ছুটিতে থাকা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত 

কুড়িগ্রাম প্রতিনিধি | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪১

সংগৃহীত

কুড়িগ্রামে ধার করা সন্তানকে নিজের দাবি করে মাতৃত্বকালীন ছুটি কাটানো স্কুল শিক্ষিকা আলেয়া সালমা বেগমের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ফলে আলোচিত ওই স্কুলশিক্ষিকাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম শিক্ষিকার বরখাস্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের এ কথা বলা হয়।

অফিস আদেশে বলা হয়, প্রতিবেশীর সন্তানকে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আলেয়া সালমাকে সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে গণমাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ছুটিতে থাকা ওই শিক্ষিকার সংবাদ প্রকাশ হলে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ছুটি নেওয়ার বিষয়ে যারা ওই শিক্ষিকাকে সহযোগিতা করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব