মাগুরায় প্রকাশ্যে বৃদ্ধ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৮

সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আতর লস্কর নামের এক ব্যক্তি সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে আতর লস্করকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

নিহত আতর লস্কর বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আতর লস্কর দুইজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের কানুটিয়া হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্র সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। দুর্বৃত্তরা আতর লস্করসহ দুজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।

নিহত আতর লস্করের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, ‘গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে চরম দ্বন্দ্ব হয়েছিল । এরই জের ধরে তুচ্ছ ঘটনায় গত শনিবার গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিচার চাই।’

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর