ভালো ব্যবহার ও ভালো সেবা নিশ্চিত করতে হবে- মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১

সংগৃহীত

স্বাস্থ্যসেবার উপর গুরুত্বারোপ করে সেবা প্রদানকারী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, ভালো ব্যবহার ও ভালো সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মনে রাখতে হবে সাধারণ জনগণের সেবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এ সুযোগ দিয়েছেন।
তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বাস্তবায়িত একটি নগর মাতৃসদন এবং তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোমবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের আরবান স্বাস্থ্যসেবার উপর গুরুত্বারোপ করে সেবা প্রদানকারী ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, ভালো ব্যবহার ও ভালো সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মনে রাখতে হবে সাধারণ জনগণের সেবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এ সুযোগ দিয়েছেন।

তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বাস্তবায়িত একটি নগর মাতৃসদন এবং তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসিডিপি) সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট- ২য় পর্যায় প্রকল্পের আওতায় এ স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহ উদ্বোধন করা হয়। এ সময় মেয়র আরোও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর যে দীর্ঘদিনের দাবি ছিল ময়মনসিংহবাসীর, তা এই নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্রসমূহ। এছাড়া দ্রুতই বাগমারায় ১১ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি ৬ তলা হাসপাতালের কাজ শুরু হবে, যা আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যায়। এছাড়া আগামী ১ বছরের মধ্যে গোয়াইলকান্দী এলাকাতেও একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

স্বাস্থ্যকেন্দ্রসমূহ পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালনায় এ প্রকল্প বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
উদ্বোধন পরবর্তীতে জামতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে মেয়র কিছু মুক্তিযোদ্ধা ও অসহায় নাগরিকের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন। এর মাধ্যমে কার্ডধারী নাগরিকগণ আজীবন এ কেন্দ্রসমূহ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।
এসময় প্রকল্পের উদ্বোধন করেন, এ প্রকল্পের পরিচালক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহের পরিচালক স্বাস্থ্য ডাঃ মোঃ শাহ আলম, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।

উল্লেখ্য, নগরীর ব্রাহ্মপল্লীতে একটি নগর মাতৃসদন, এবং সানকিপাড়া জামতলা, শম্ভুগঞ্জ ও খাগডহরে স্বাস্থ্যসেবাকেন্দ্রসমূহ উদ্বোধন করা হয়েছে। যেখানে স্বল্পমূল্যে বিভিন্ন মেডিকেল পরীক্ষাসহ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়া, গর্ভবতী মা, নারী, শিশু, কিশোর-কিশোরী, আচরণ পরিবর্তন, বিভিন্ন সাধারণ রোগ, অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সেবা নাগরিকগণ নিতে পারবেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসিকের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধান, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর