পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৭

সংগৃহীত

সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা গেজেটে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ৩ জন ব্যাক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভূক্ত করার প্রতিবাদে গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের তেতুলতলায় তেতুঁলিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সদ্য প্রকাশিত মুক্তিযোদ্ধা গেজেটে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের মহসিন প্রধান, বুড়াবুড়ি ইউনিয়নের মৃত নুরুল আমিন ও ভজনপুর ইউনিয়নের মৃত জসিম উদ্দীনকে মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভূক্ত করা হয়েছে। অথচ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে এমন কোন প্রমাণ তাদের কাছে নেই। উপজেলার কোন মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা হিসেবে সাক্ষ্য দেয়না। ২০১৭ সালের মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে তাদের দেখা যায়নি। সেখানে তারা কোন কাগজপত্র নিয়ে হাজির জতে পারেনি। তারা জামুকার মাধ্যেমে নিজেদের মুক্তিযোদ্ধা বানিয়েছে।

বক্তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই তিনজনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতি দাবী জানান।

মানবন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা ডেপুটি কমান্ডার বসির আলম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আইয়ূব আলী প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের প্রতিনিধিবৃন্দ সহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পরে তারা একটি র‌্যালী নিয়ে তেতুঁলিয়া উপজেলা চত্বরে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর