সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৫

সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গা নাগরিককে সুবর্ণচর উপজেলায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।

শক্রবার (২ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয় শিবিরের ৮০ নং ক্লাস্টারের গুলবাহার (৫০) মো.খায়রুল আমিন (২৪) মো.ফারুক (২৬) মো.তুষার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শক্রবার সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসে। সকালে সুবর্ণচরের চরক্লাক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ ও ২জন যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে স্থানীয় লোকজন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয় শিবির থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পুনরায় একই দিন দুপুর ১টার দিকে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর