একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: মসিক মেয়র

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ১ সেপ্টেম্বর ২০২২, ২১:১২

সংগৃহীত

নগরবাসীর সহযোগিতা চেয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, রাস্তা বড় করার জন্য জায়গা ছাড়তে হবে, ড্রেনের জন্য জায়গা রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বুধবার বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের "সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন" প্রকল্পের আওতায় নগরীর ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি থেকে জিএমের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি থেকে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় থেকে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা নির্মাণ করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিনসহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব