মাগুরা হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১

সংগৃহীত

"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এর প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা রামনগর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) সকাল দশটায় মাগুরা সদরের রামনগর হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অনুষ্ঠানে হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই উজ্জল বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সহ-সভাপতি আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ, মাগুরা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফুরকান মোল্লা, মাগুরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া, মাগুরা ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিভিন্ন শ্রমিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন ও সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মহাসড়কে চলাচলকারী চালকবৃন্দকে দেশের মহাসড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ নিয়মকানুন অনুসরণপূর্বক যানবাহন চালনার জন্য অনুরোধ করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিপদগ্রস্ত হলে হাইওয়ে পুলিশের শরণাপন্ন হয়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তা ও যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে যথাযথ দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে, এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি অফিসার্স ইনচার্জ লিয়াকত আলী উপস্থিত সকলকে সভায় অংশগ্রহণ ও অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর