জাতীয় কবির প্রয়াণ দিবস: বাংলাদেশ সাহিত্য জাদুঘরে সেমিনার

রাজেশ গৌড়, দুর্গাপুর | ৩০ আগষ্ট ২০২২, ১৯:১০

সংগৃহীত

দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এঁর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'বাংলাদেশ সাহিত্য জাদুঘর', দুর্গাপুর, নেত্রকোনা কর্তৃক এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারের মূল উপজীব্য বিষয় ছিল- 'বিশ্ব আর্তমানবতার সংকট উত্তরণে নজরুলের সাম্যবাদ ও তাঁর মানবপ্রেম।' আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, 'বাংলাদেশ সাহিত্য জাদুঘর' এর প্রতিষ্ঠাতা- প্রভাষক জনপদ চৌধুরী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি জীবন চক্রবর্তী, কবি লোকান্ত শাওন, কবি এস.এম রোকন উদ্দিন, প্রভাষক নূর মুহম্মদ, প্রভাষক জেবুন্নেসা চয়ন।

জ্যেষ্ঠ কবি আবুল বাশারের সভাপতিত্বে উক্ত আয়োজনে আলোচকবৃন্দ- নজরুলের বনার্ঢ্য শিল্পজীবন ও অসাম্প্রদায়িক মনোভাবের কথা তুলে ধরে জাতীয় জীবনে কবির অবদানের স্বীকৃতিস্বরুপ সরকারি গেজেট ঘোষণার মাধ্যমে কবিকে 'জাতীয় কবি'র মর্যাদার দেওয়ার জোর দাবি ব্যক্ত করে। সেই সাথে বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারকগণ ত্বরিত বাস্তবায়নে সুনজর দেবেন তারও প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মানবসেবক তারা মিয়া, ব্রাদার কেনেডিসহ কলেজ শিক্ষার্থীবৃন্দ।

শেষাংশে ডাঃ কামরুল ইসলামের নজরুল সঙ্গীত পরিবেশনা ভিন্ন মাত্রা সঞ্চার করে।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল- বাংলা বিভাগ, আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব