সাড়ে ৪ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মসিক মেয়র

রবিউল আউয়াল রবি,ময়মনসিংহ | ৩০ আগষ্ট ২০২২, ০৪:২৯

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) প্রায় ২ কিলোমিটার আরসিসি ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসব কাজের মোট ব্যয় ৪ কোটি ৪৮ লাখ টাকা। সোমবার বিকেলে নগরীর ৬ নং ওয়ার্ডে এসব কাজের উদ্বোধন করেন তিনি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায়- আকুয়া উত্তরপাড়া পারুলদের মোড় থেকে গোরস্তান পর্যন্ত, মেম্বার মোড় থেকে নাসিরাবাদ কলেজ মাঠ পর্যন্ত, সেনবাড়ি বাইলেন আলতাফ মাওলানার বাড়ির পার্শ্ব পর্যন্ত, সেনবাড়ি বাইলেন নজরুল ভিলার সম্মুখ পর্যন্ত এবং মিলনবাগ এলাকার আরসিসি ড্রেনসহ আরসিসি সড়ক উন্নয়ন।

উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিয়েছেন। ৬ নং ওয়ার্ডের উন্নয়নেই প্রাথমিকভাবে ২০ কোটি টাকার কাজ হচ্ছে। এ উন্নয়ন আপনাদের জন্য, সকলের জীবনমান উন্নয়নে। তাই উন্নয়নে আপনাদেরকে পাশে চাই। মেয়র হুশিয়ারি জানিয়ে বলেন, উন্নয়ন কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনভাবেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি কাজের গুণগত মান নিশ্চিতে কঠোর হওয়ার জন্য প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব