শিশুদের কোভিড-১৯ টিকাদান: পরিদর্শনে মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৩০ আগষ্ট ২০২২, ০৩:২৬

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সোমবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল, কুমার উপেন্দ্র বিদ্যাপিঠ, কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র টিটু বলেন, কোভিড-১৯ টিকাদান শিশুদের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনায় আমরা নিরাপদ থেকেছি। শিশুদের নিরাপদ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অতুলনীয়।

তিনি আরও বলেন, টিকা পাওয়ার যোগ্য সকল শিশুকে কোভিড-১৯ টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ২ দিনে সিটির ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ১২ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর