কুতুবদিয়া দ্বীপ থেকে ১৭ জেলে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

প্রেস বিজ্ঞপ্তি | ২৯ আগষ্ট ২০২২, ২১:১০

সংগৃহীত

কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত একটি উদ্ধারকারীদল কুতুবদিয়া দ্বীপ সংলগ্ন এলাকা হতে ইঞ্জিন বিকল একটি ভাসমান ট্রলারের ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

গত শনিবার (২৪ আগস্ট) এফ ভি “মা-বাবার দোয়া-২” নামক একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করলে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২৭ আগস্ট আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করে। কোস্ট গার্ডের নিয়মিত টহলকার্যে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে বিষয়টি অবগত করা হয়।

কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ এর নেতৃত্বে তৎক্ষনাৎ উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে অনুমানিক দুপুর সাড়ে ৩ টায় ফিশিং বোটসহ ১৭ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে রাত সোয়া ১০ টায় ফিশিং বোটের মালিক এর সাথে যোগাযোগ করতঃ বোট এবং জেলেদের কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর