পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন এস. এম সিরাজুল হুদা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৮ আগষ্ট ২০২২, ০৬:০৭

সংগৃহীত

পঞ্চগড়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ, বিপিএম বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন এস. এম. সিরাজুল হুদা, পিপিএম। শনিবার সকাল ১০ টায় পুলিশ লাইনসের ড্রিলশেডে আয়োজিত বিদায়, বরন ও বিশেষ কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা, পিপিএম কে বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ, বিপিএম সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে গতকাল সন্ধ্যা ৬ টায় নতুন পুলিশ সুপার এস. এম. সিরাজুল হুদা, পিপিএম যোগদান করেন। এসময় তাকে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোঃ রাকিবুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্মতাবৃন্দ। শুভেচ্ছা জ্ঞাপন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে নতুন পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা, পিপিএম বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ, বিপিএম কে মালিবাগ এসবি শাখায় বদলি করা হয়।

পুলিশ লাইন্সে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ, বিপিএম কে নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। এ সময় পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান জেলা পুলিশের সদস্যরা। পুলিশের ঐতিহ্য অনুযায়ী পুষ্প সজ্জিত গাড়িতে রশি দিয়ে টেনে পুলিশ সুপারের বাস ভবন হতে এগিয়ে দেন জেলা পুলিশের কর্মকর্তাগণ।

এর আগে গত এক সপ্তাহ ধরে জেলার নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছে বিদায় নেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ।

উল্লেখ্য, পঞ্চগড় জেলায় পুলিশ সুপার হিসেবে গত তিন বছর দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ, বিপিএম। এই সময়ের মধ্যে তিনি, তেঁতুলিয়া সহ গোটা জেলায় নিষিদ্ধ বোমা মেশিন বন্ধে পদক্ষেপ গ্রহণ ও মাদক বিস্তারে রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর