রাণীশংকৈলে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি পলাতক

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২২, ০৩:৫৫

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ৪১ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক সৌমিক রায়, উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম ও থানা পুলিশ এই মাদকবিরোধী ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলার গাঙ্গুয়া গ্রামের মাদক কারবারি হামিদুর রহমান (৩৭)'র বাড়ি থেকে নিষিদ্ধ ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া মাদক কারবারি হামিদুর রহমান গাঙ্গুয়া গ্রামের শওকত আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযান পরিচলনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি হামিদুরের বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদুর পালিয়ে যায়। পরে তার নিজ শয়ন কক্ষে তল্লাশী করে নীল পলিথিনে মোড়ানো ৪১ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে হামিদুর রহমান কে আসামি করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী ট্রাক্সফোর্স অভিযানে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর