হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ০৭:৩৩

সংগৃহীত

বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনের ভাড়া সহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় বাকশালী পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার বিকেলে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ নেন।

বিক্ষোভ মিছিলটি হাসপাতালের সামনে গেলে পুলিশি বাধায় পড়ে। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সালমান ওমর রুবেল বলেন, আমরা জনগনের জন্য রাজনীতি করি। জনগন বিএনপির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। আজ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তা বুঝিয়ে দিয়েছে। আমরা অবিলম্বে রাতের ভোটের সরকারের পদত্যাগ দাবী করছি।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এখলাছ উদ্দিন বিএসসি, কবি মোজাম্মেল হক, আনোয়ার হোসেন মেম্বার, রহিম উদ্দিন, নিলু খান, মোক্তাদির, সিরাজুল ইসলাম, মনির মুন্সি, মন্নাছ মেম্বার, দুলাল সরকার, কফিল উদ্দিন, মোল্লা আলী সাবরী মনির, মতিউর রহমান মতি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আক্তার হোসেন, নাজমুল হুদা, খুররম খান যুবরাজ, পৌর যুবদল নেতা লাভিন, সোহাগ, সেচ্ছাসেকদল নেতা ডা. রুহুল আমিন, পারভেজ, আজিজুল, আল আমিন, ছাত্রদল নেতা শামছুল আলম খান ফয়সাল, নুরে আলম জনি, মোস্তোফা মনোয়ার আল-আমিন, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল সায়িফ, নোমান খান, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, শাখাওয়াত, রবিন, ইমন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর