প্রেমিক নিলো সোনার চেইন, প্রেমিকা দিল গলায় ফাঁস

শাহ জামাল শিশির, ঝিকরগাছা | ২৪ আগষ্ট ২০২২, ২০:০০

সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় প্রেমিকের ব্লাকমেইলের জেরে মারিয়া খাতুন নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে।

নিহত মারিয়া খাতুন (১৪) দর্জি আব্দুল হান্নানের মেয়ে। সে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।মঙ্গলবার সকাল এগারটার দিকে ঝুলন্ত অবস্থায় ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় অভিযুক্ত প্রেমিক মেহেদী হাসান পলাতক আছেন। সে একই গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণি পড়ুয়া মেহেদী হাসানের সাথে নবম শ্রেনীর মারিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময়ে মেহেদী মেয়েটির কাছ থেকে আর্থিক সুবিধা নিত। সর্বশেষ মোবাইল কিনতে টাকা চাওয়ায় মেয়েটি টাকা না দিতে পেরে তার বড় বোনের একভরি ওজনের স্বর্ণের চেইন দিয়ে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে-লজ্বায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে মেয়েটির বাবা আব্দুল হান্নান দাবি করছে, মেহেদী বিভিন্ন সময়ে তার মেয়েকে ব্লাকমেইল করতো। মেয়ের মৃত্যুর পরে তারা বিষয়টি জানতে পেরেছে। আরেক মেয়ের মাধ্যমে তার মেয়ে মেহেদীর কাছে স্বর্ণের চেইন পাঠায়।সেই মেয়ের বরাতে তিনি জানতে পারেন মেহেদী সর্বদা তার মেয়েকে ব্লাকমেইল করে টাকা নিত। তাকে হত্যার হুমকিও দিত। এছাড়া কল রেকর্ড ফাঁস করে দেয়ার হুমকির ব্যাপারে তিনি জানতে পেরেছেন।

নিহত মেয়ের পরিবার ও সহপাঠীরা জানান, মেহেদীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে সে চাপ প্রয়োগ করে টাকা নিতো। সর্বশেষ সে টাকা দিতে না পেরে বড় বোনের সোনার চেইন দিয়ে দেয়। ধারণা করা হচ্ছে আপত্তিকর কোন ছবি কিংবা ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে সে টাকা নিত। এই ঘটনার পর থেকে অভিযুক্ত মেহেদী পলাতক আছে।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব