নারায়ণগঞ্জে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

মোশতাক আহমেদ শাওন | ২৪ আগষ্ট ২০২২, ০৪:২৮

সংগৃহীত

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার রূপালি আবাসিক এলাকায় বিশটি বাড়ির দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় বাড়ির মালিকদের আড়াই লক্ষ টাকা জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, বাড়ির মালিকরা তিতাস কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে নির্ধারিত বৈধ সংযোগ থেকে অবৈধভাবে দুই থেকে তিন গুণ চুলা ব্যবহার করে আসছেন।

ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন এবং সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে। এ কারণে বিশটি বাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ চুলার পরিমান অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লি. এর সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রূপালি আবাসিক এলাকার প্রতিটি বাড়িতেই অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগ দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর