ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, দুই ভাসুরের যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি | ২৪ আগষ্ট ২০২২, ০০:২৮

সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব বিরোধে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে দুই ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দন্ডিত মাইনুদ্দিন (৪৫) ও সবুজ (৩০) নোয়াখালীর সদর উপজেলার দয়ারামদি গ্রামের সারেং বাড়ির তাজুল ইসলামের ছেলে।

নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এনএম মোর্শেদ খান গতকাল সোমবার বিকেল ৪টার দিকে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি মাইনুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাকে পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তবে অপর আসামি সবুজ পলাতক ছিলেন।

আদালতের নথি ও মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যা, ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে আসামি মাইনুদ্দিন ও সবুজ গৃহবধূ আমেনা বেগমকে মারধর করে হত্যা করেন। আমেনার স্বামী বিদেশ থাকায় তার মা রোমেনা বেগমকে জানান। এরপর দ্রুত মরদেহ দাফন করেন।

নিহতের মা রোমেনা বেগম বলেন, তারা আমার মেয়েকে হত্যা করে দ্রুত মরদেহ দাফন করে। পরবর্তীতে তিনি পুকুরে তার জামা কাপড় ভাসতে দেখে। আখি ও টুটুল নামে দুই নাতি তাদের মায়ের মৃত্যুর বর্ণনা দেয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে ২০০৬ সালের ২১ মার্চ আদালতে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি (পিপি) মো. এমদাদ হোসেন কৈশোর বলেন, দীর্ঘ শুনানী শেষে এ মামলায় অভিযুক্ত মাইনুদ্দিন ও সবুজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর