বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর মন্তব্য: ছাত্রলীগ নেতা বহিস্কার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ২৩:২৪

সংগৃহীত

১৫ই আগস্টে শোক দিবসের অনুষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি ভিডিওতে মানহানিকর মন্তব্য করার দায়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আরিফ খান জয় নামে এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সাময়িক বহিস্কৃত ছাত্রলীগ নেতা বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার বিকাল ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকারের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক বহিস্কার হওয়া ছাত্রলীগ নেতা আরিফ খান জয়ের বিরুদ্ধে উত্থাপিত হওয়া অভিযোগ সম্পর্কে লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে চেয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।

সেই সাথে তার লিখিত জবাব সন্তোষজনক না হলে তাকে সংগঠন থেকে চূড়ান্ত ভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সুপারিশ প্রদানের কথাও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

গেল ১৫ আগস্ট শোক দিবসে র‌্যালিতে একটি ভিডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্যের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরে গত বুধবার উপজেলা আইনশৃংখলা সভায় বিষয়টি নজরে নিয়ে আসেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে নিয়ে এমন ব্ক্তব্যের জন্য ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও নজরে আসে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের। ভিডিওটি যাচাই বাছাই করে প্রাথমিক ভাবে অভিযোগ সত্যতা পাওয়ায় আজ তাকে সাময়িক বহিস্কার এবং ৩ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর