পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ০৩:৩২

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পষ্টে রুমা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের গজারিয়া কাজী বাড়ীর সৌদিআরব প্রবাসী মো: ইউসুফ মিয়ার স্ত্রী। এ ঘটনায় কমপক্ষে আরও তিনজন আহত হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

জানা গেছে, সোমবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পল্লী বিদ্যুৎ গুনবতী জোনাল অফিসের লোকজন গিয়ে গজারিয়া কাজী বাড়ীর প্রবাসী ইউসুফ মিয়ার পুরনো মিটার খুলে নতুন মিটার লাগায়। এ সময় আর্থিং রডে বিদ্যুৎ এর উপস্থিতি বুঝতে পেরে ইউসুফের স্ত্রী রুমা বেগম বিদ্যুৎ এর লোকজনকে লাইনটি পুনরায় চেক করে দেখতে বলেন। তারা লাইন মেরামতের জন্য অতিরিক্তি ৫০০ টাকা দাবি করলে রুমা বেগম তা দিতে অপারগতা প্রকাশ করে। এ সময় পল্লী বিদ্যুৎ এর লোকজন মিটারের লাইনটি মেরামত না করে অরক্ষিত অবস্থায় আর্থিং রডটি রেখে চলে যায়। পরে হাঁটাচলার এক পর্যায়ে ওই আর্থিং রডের তারে হাত লাগলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুমা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৩ জন আহত হয়েছে।

আহতরা হলো: একই বাড়ীর ইসমাইল হোসেনের স্ত্রী হালিমা বেগম (৪৫), আবুল কালামের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও জয়নাল আবেদীনের মেয়ে আইরিন আক্তার (১৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় প্রবাসীর স্ত্রীর মৃত্যুর এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত রুমা বেগমের ভাশুরের ছেলে আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ‘মাত্র ৫০০ টাকা দিতে না পারায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফলতিতে আমার চাচী বিদ্যুৎস্পষ্টে মৃত্যুবরণ করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি’।

এ ব্যাপারে গুনবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশও ঘটনাস্থলে রয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু সংবাদ শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর