কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফেরত দিতে মাইকিং!

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২১ আগষ্ট ২০২২, ০৩:৩৭

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার প্রকৃত মালিকের সন্ধানে শহরজুড়ে দিনভর মাইকিং করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল থেকে কুড়িয়ে পাওয়া একটি টাকার ব্যাগ ও ব্যাগের মালিকের সন্ধানে মাইকিং করছেন মো. শাকিব হোসেন সৌরভ (২৮) নামে এক যুবক।

তিনি প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে একটি টাকার ব্যাগ কুড়িয়ে পাই। সেই ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা আছে। কিন্তু ওইদিন থেকে প্রকৃত মালিককে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তাই টাকার প্রকৃত মালিকের খোঁজে শনিবার থেকে মাইকিং শুরু করা হয়। টাকার প্রকৃত মালিককে খুঁজতে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, ‘উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারলে আমি টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দিব। টাকার জন্য আমার স্টেডিয়াম মার্কেট মদিনা মেশিনারিজের দোকানে যোগাযোগের অনুরোধ রইলো। আমার মোবাইল নম্বর: ০১৭৯৬-৭৩১১১২।’

ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, ‘টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি আমি শুনেছি। প্রকৃত মালিকের খোঁজে মাইকিংয়ের জন্য আমাকে অবগত করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর