বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

বান্দরবান প্রতিনিধি | ২০ আগষ্ট ২০২২, ০৩:৪৪

সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে দুইদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে বান্দরবান রাজারমাঠে বেলুন উড়িয়ে উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

এসময় বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চলছে দুইদিন ব্যাপী নানান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

শুরুতেই রাজারমাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় নানা বর্ণিল সাজে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, এছাড়াও ব্যনার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয় সানন্দে।

আয়োজকরা জানান, ২০ আগস্ট ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি,নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।

এসময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং জন্মাষ্টমী উৎসব এর শুভকামনা করে সবাইকে নিজ নিজ ধর্ম সুন্দরভাবে উদযাপনের জন্য আহবান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুজন চৌধুরী সন্জয়,সাধারণ সম্পাদক অমল চৌধুরী টিটুসহ সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর