পঞ্চগড়ে নার্স, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ১৯:১৮

সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা নার্স ও চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন মৃত রোগীর স্বজনরা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন পরিবারটি।

হাসপাতাল সূত্রমতে,  মৃত শ্রী টনো কিশোর (৪৮) বোদা উপজেলার মন্নাপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার দুপুরের শরীরের খিচুনি উঠলে হাসপাতালে নেয়া হয় টনো কিশোরকে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রোগীর চিকিৎসা দিতে বিলম্ব করেন। ডাক্তারের দেওয়া পরামর্শে রোগীকে ঔষধ সেবনের পরে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হলে অভিভাবকেরা ডিউটি রুমে দায়িত্বে থাকা নার্স ও ডাক্তারকে অবহিত করেন। কিন্তু একাধিকবার নার্সকে বলার পরেও নার্স দিপ্তি রানী, সুমি, রোজিনা, লাইলি ও শাকিলা বিষয়টি গুরুত্ব না দিয়ে বিরক্তি প্রকাশ করেন। এসময় রোগীর অভিভাবকদের সাথে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে কোন সেবা না পেয়ে রোগী শ্রী টনো কিশোরের বিকেলে মৃত্যু হয়।

মৃতের ভাইপো সুবল রায় সাংবাদিকদের জানান, রোগীর খারাপ অবস্থা দেখে বারবার আমি চিকিৎসক ও নার্সদের বিষয়টি জানাই এবং তাদের ডাকি। কিন্তু তারা কোন গুরুত্ব দেয় নি। রুমেই বসে ছিলেন তারা। তাদের অবহেলায় আমার কাকার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

ডিউটিতে থাকা অভিযুক্ত নার্স সুমি, রোজিনা, লাইলি ও শাকিলা অভিযোগ অস্বীকার করে বলেন, ঐ রোগীর দেখাশুনার দ্বায়িত্ব ছিল দিপ্তি রানী। সে রোগীটিকে পর্যবেক্ষন করছিলেন। আমরা মৃত রোগীর সর্ম্পকে কিছুই জানিনা। আমরা কারও সাথে অসৌজন্যমূলক আচরণ করিনি।

এ বিষয়ে জানতে দিপ্তি রানীর খোঁজ করলেও স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে পাওয়া যায় নি। পরে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

বোদা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোমেনা খাতুন বলেন, রোগীকে দেখার পরে যথাযথ চিকিৎসাপত্র দেওয়া হয়। অবস্থা খারাপের কথাটি আমি আগেই তাদের জানিয়েছি। আর নার্সের সাথে কি হয়েছে সেটা আমি জানিনা। এ ক্ষেত্রে আমার কোন অবহেলা ছিল না। আমরা সব সময় রোগীকে সঠিক সেবা দেয়ার চেষ্টা করি।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউর করিম জানান, বিষয়টি আমাকে কেউ জানায় নি। আমি খোঁজ নিয়ে দেখছি। তবে রোগীর মৃত্যুর জন্য কোন ডাক্তার বা নার্সের অবহেলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা এ বিষয়ে তৎপর রয়েছি।

এদিকে পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার রফিকুল হাসান বলেন, আমার কাছে এ ধরণের কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর