পাবনায় দু’দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু

পাবনা প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৫:৪৬

সংগৃহীত

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় দু’দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে পূজা উদযাপন পরিষদ পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

বিকেল তিনটায় জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, চিত্রাঙ্কন ও শাখ বাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আয়োজন করা হয় ভক্তিমূলক গানের।

এই উৎসবের সার্বিক তত্বাবধান ও পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র ও সাধারণ সম্পাদক কোমল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণপদ সরকার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুষার কুমার সরকার, হিন্দু ধর্মীয় ট্রাস্টের সহকারী পরিচালক নিরুপম ধর, আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক আশীষ কুমার সরকার, রীনা রানী বিশ্বাস, অঞ্জলী রানী দত্ত, রাম মৈত্র ও মুক্তি রানী ঘোষ।

উৎসবের দ্বিতীয়দিনে শুক্রবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, পারম্ভিক আলোচনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অন্যান্য অতিথির মধ্যে রয়েছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ আরও অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর