পিরোজপুরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ১৯ আগষ্ট ২০২২, ০৫:০৩

সংগৃহীত

বিজয় টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল হাসান সুজনকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার (১৫ আগষ্ট) একাধিক মামলার আসামী মোঃ রাকিব এর বিরুদ্ধে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সূত্রে জানা যায়, ওই সাংবাদিকের শ্যালক মোঃ আসলাম ব্যবসায়ীক প্রয়োজনে মোঃ কাবারেক হোসেনের সঙ্গে নেছারাবাদের জগন্নাথকাঠী অবস্থান করছিলেন এসময়ে সঙ্গে ছিলেন সাংবাদিক ফয়সাল হাসান সুজন। তাকে দেখে হঠাৎ মোঃ রাকিব এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পূর্বে তার অপকর্মের সংবাদ কেন প্রকাশ করেছে জানতে চেয়ে হত্যার হুমকি দেয়।

মো রাকিব নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, জিডির কপি আদালতে পাঠানো হয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নেছারাবাদ ও পিরোজপুরে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর