চাটমোহর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘর উদ্বোধন

পাবনা প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ২০:৩৪

সংগৃহীত

আত্মহত্যা, দুর্ঘটনায় নিহত বা হত্যা মামলার লাশ সমূহ ময়নাতদন্তে পাঠানোর আগে মরদেহের যথাযথ মর্যাদা বিধান ও নিরাপদে সংরক্ষনের জন্য পাবনার চাটমোহর থানায় নবনির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত নয়টার দিকে থানা চত্বরে নবনির্মিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহিবুল ইসলাম খান বিপিএম।

পরে থানা চত্বরে উপস্থিত সকল পুলিশ সদস্যকে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন মহিবুল ইসলাম খান। তিনি সৎ ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, মানুষ পুলিশের উপর ভরসা করে। খুব বেশি কিছু পুলিশের কাছে চায় না। তাই মানুষের সাথে ভাল ব্যবহার করা ও তাদের কথা শুনতে হবে। পুলিশের মুল মন্ত্রগুলো জানতে হবে। মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে সব অপরাধ প্রতিরোধ বা নির্মুল করা সম্ভব নয়। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, সার্কেল পরিদর্শক গোলাম মোস্তফা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, পাবনা কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের স্বত্বাধিকারী শামিম হোসেন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর