কুয়াকাটায় পঁচা-বাঁশি খাবার সরবরাহ, সংরক্ষণ: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আল-আমিন, কলাপাড়া উপজেলা প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৫:২৩

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় পঁচা-বাঁশি খাবার সরবরাহ ও সংরক্ষণের দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুর ১১ টা থেকে ১টা পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের খাবার হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় যথাক্রমে যমুনা রেঁস্তোরার মালিক মোঃ ওলিউল্লাহ্ ওলি (৩০) কে ২০হাজার টাকা, পটুয়াখালী জয় হোটেলের মালিক গনেশ দাস (৪২)কে ১০ হাজার টাকা, আল-মদিনা হোটেলের মালিক আলমগীর (৪৩)কে ৩০ হাজার এবং বৈশাখী হোটেলের মালিক ইমাম গাজী (৩৯)কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় খাবার হোটেল গুলোকে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এস আই রিপন আহম্মেদের টিম।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২