এমপির বিরুদ্ধে গিয়ে পুলিশকে ধন্যবাদ দিলো ছাত্রলীগ

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২২, ২২:০৫

সংগৃহীত

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহররম আলীর বরখস্ত দাবি করলেও সংবাদ সম্মেলন করে মহররম আলীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংসদ সদস্য শম্ভু মহররম আলীর বরখস্ত দাবি করার কিছুক্ষণ পরই পাল্টা সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক।

প্রথমে সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের জানান, পুলিশের গাড়ি ভাঙার ঘটনায় অপরাধীকে চিহ্নিত করে বিচার ও ক্ষতিপূরণ দেওয়ার কথা বলার পরেও পুলিশ তার সামনেই ছাত্রলীগ সদস্যদের পিটিয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মূলধারার নয় দাবি করে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তোলেন এমপি। পুলিশের সর্বচ্চো মহলে বিষয়টি তিনি জানিয়ে মহররম আলীর বরখাস্ত ও বিচারের দাবিও করেছেন বলে জানান।

এদিকে এর কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা জেলা পুলিশকে ধন্যবাদ দিয়ে বলেন, শোক দিবসের আলোচন সভায় কোনো ছাত্রলীগ সদস্যকে পুলিশ লাঠিচার্জ করেনি। যাদেরকে পুলিশ লাঠিচার্জ করেছে তারা ছাত্রলীগের শোক মিছিলে ইট পাটকেল মেরেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব