নারায়ণগঞ্জ ব্যাটালিয়ান এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মোশতাক আহমেদ শাওন | ১৬ আগষ্ট ২০২২, ০৫:৫৭

সংগৃহীত

নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ান (৬২ বিজিবি)।

সোমবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে অবস্থিত কার্যালয়ে এ সকল কর্মসূচি পালন করা হয়।

দিনটির শুরুতেই কালো ব্যাজ পরিধান করে বিজিবির সদস্যরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন খতমের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

বেলা ১০টায় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটেলিয়ন ৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান।

সর্বশেষে বিজিবি সদস্যদের রেশন থেকে বাঁচিয়ে ২০০ জন অসহায় গরিব ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ৫ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি ও আলু ১ কেজি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর এস এম হাবিব ইবনে জাহান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলী, কুতুবপুর ইউনিয়নের সদস্য অনামিকা হক ও ৪ নং ওয়ার্ডের সদস্য মো. জামান মিয়া প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর